কাঠালিয়া প্রতিনিধিঃ
“হাত ধোয়ার নায়ক হোন” এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
আজ বুধবার ২৮ অক্টোবর সকাল ১১টায় এ দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাঠালিয়া প্রেসক্লাবের সামনে হাত ধোয়া প্রদর্শনীতে অংশ নেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন হাত ধোয়া প্রদর্শনীর উদ্ধোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা দিপক কুমার ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে এম জামান, উপজেলা পল্লী দারিদ্র ও বিমোচন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, একাডেমিক সুপারভাইজার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা গ্রাম আদালতের কো-অডিনেটর মোঃ ওমর ফারুক সুমন হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা দিপংকর সহ জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি।
কাঠালিয়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল এ অনুষ্ঠানে আয়োজন করেন।










