কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার প্রাথকমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস বিতরন করা হয়েছে।
আজ ৩০ জুলাই বৃহসপতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে ঝালকাঠি -১ ( কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসাদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল। প্রধান অতিথি শিশুদের লেখাপড়া ও স্বাস্হ্যের খোজখবর নেন। পরে তাদের হাতে ইলিক্টিক এ্যাসিসটিভ ডিভাইস তুলে দেন।
এ অনুষ্ঠানের পরে প্রধান অতিথি উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা সভায় অংশ নেন। সভায় অংশ গ্রহনকারীরা উপজেলার আইন শৃঙ্খলার বিষয়ে সন্তুষ্ট প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন সভায় সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে সরকারী কর্মকর্তা,রাজনিতীবীদ, সাংবাদিক, শিক্ষক উপস্থিত ছিলেন।