কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ জুন শনিবার সকাল ৯ টায় কাঠালিয়া সদর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় এ ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। এ ক্যাম্পে পাঁচ শতাধিক রুগিকে চিকিৎসা দেয়া হয়।
সমাজসেবক মোঃ বশির হাওলাদারের সহযোগিতায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশন এর আয়োজন করেন। বরিশালের গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল এ ক্যাম্প পরিচালনা করেন।
ক্যাম্পে রোগীদের ছোখের রোগ সনাক্ত, পানি পরা, নেত্রনালির সমস্যা, চোখের মাংস বৃদ্ধি, চোখের প্রেসার মাপা, চশমা,ও ছানী পরা রোগীদের অপারেশনের জন্য বাছাই এবং ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
গ্রামীন জিসি চক্ষু হাসপাতালের চক্ষু রোগ বিশেষজ্ঞ চিকিসৎক ডাঃ রাকিনের নেতৃতে ১০ সদস্যের মেডিকেল টিম এ ক্যাম্প পরিচালনা করেন। এ সময় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের সভাপতি মোঃ মেহেদী হাসান তুহিন ও সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাওলাদার সার্বিক দায়িত্ব পালন করেন।











