• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Tuesday, August 25, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ সারাদেশ চট্টগ্রাম

বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে ৪ বছরে দেড় লাখ শিশুর জন্ম !

জনতার খবর প্রকাশক জনতার খবর
August 23, 2021
in চট্টগ্রাম, বাংলাদেশ, সারাদেশ
A A
বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে ৪ বছরে দেড় লাখ শিশুর জন্ম !
6
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

কক্সবাজার প্রতিনিধি:

বাল্যবিবাহ, একাধিক বিয়ে দ্রুত বর্ধমান জন্মহার, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে অনীহার কারণে রোহিঙ্গা পরিবারগুলোতে জনসংখ্যা আশংকাজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে। ফলে ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত  ৪ বছরে কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪ আশ্রয় শিবির এবং ভাসানচর মিলিয়ে রোহিঙ্গা পরিবারগুলোতে এক লাখ ৩০হাজারের বেশি শিশুর জন্ম হয়েছে।

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে সবচেয়ে বড় দলটি এসেছে ২০১৭ সালের আগস্টে। জাতিসংঘের হিসেবে অনুযায়ী ওই সংখ্যা প্রায় ১০ লাখ। অপরদিকে, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের নিবন্ধন অনুসারে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা ১১ লাখ ২০ হাজার ৫৮৬ জন। এ দলটি আসার আগে প্রায় সাড়ে তিন লাখ রোহিঙ্গা মুসলিম এসেছে বাংলাদেশে। তাদের প্রত্যাবাসনও শুরু হয়েছিল।

কিন্তু ১৯৯২ সালে প্রত্যাবাসন বন্ধ হয়ে যাওয়ার পর উখিয়া-টেকনাফের দুটি রেজিস্টার্ড ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গার সরকারি পরিসংখ্যান দাঁড়ায় প্রায় ৩২ হাজারে। গত ২৫ বছরে ওই ৩২ হাজারের সঙ্গে নতুন ভূমিষ্ঠ শিশুর সংখ্যা যুক্ত হয়েছে প্রায় ৪৫ হাজার। এরা শিশু থেকে কৈশোর এবং কৈশোর থেকে যৌবন পেরিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে নতুন নতুন পরিবার গড়ে তুলেছে এবং সে পরিবারগুলোতেও এসেছে অসংখ্য শিশু।

আরো দেখুন

ঝালকাঠি পৌরসভার মেয়র পদে আক্কাস সিকদারের প্রস্তুতি

ঝালকাঠিতে ২ দফা দাবিতে গণপূর্ত কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ মিছিল

অনুসন্ধানে বেরিয়ে এসেছে, অধিকাংশ পুরুষ রোহিঙ্গার একাধিক স্ত্রী রয়েছে। প্রতি স্ত্রীর ঘরে আসছে নতুন শিশু। বিষয়টি বিস্ময়কর হলেও সত্য। সূত্র জানিয়েছে, দেশের স্বাস্থ্য বিভাগে স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে প্রচলিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যাপারে তাদের আগ্রহী করা অসম্ভব একটি ব্যাপার।  কারণ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিকে এরা মহাপাপ হিসাবে মনে করেন। তাদের মতে মিয়ানমারের এই ক্ষুদ্র জনগোষ্ঠীর সংখ্যা যতই বাড়বে ততই তাদের লাভ।

ফলে ধীরে ধীরে এ জনগোষ্ঠীর সংখ্যা ক্রমাগতভাবে বেড়ে চলেছে। রোহিঙ্গা শিবিরগুলোতে বাল্যবিয়ের প্রবণতা অত্যন্ত বেশি। ২০১৭ সালের পর ১০ থেকে ১২ বছরের যেসব শিশু ও কিশোরী কেউ একা বা কেউ পরিবারের সঙ্গে পালিয়ে এসেছিল এদের অনেকেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে। অনেকেই এখন একাধিক সন্তানের জননী।

অনুসন্ধানে আরো উঠে এসেছে, উখিয়া-টেকনাফের ৩৪ শিবিরের ঝুপড়ি, কক্ষ, টাল (বস্তি) ইত্যাদিতে প্রতিনিয়ত ভূমিষ্ঠ হচ্ছে রোহিঙ্গা শিশু। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ সালের পর থেকে হালনাগাদ অর্থাৎ গত চার বছরে  ৩৪ শিবিরে জন্ম নিয়েছে ১ লাখ ৩০ হাজার ২০০ রোহিঙ্গা শিশু। সে পরিসংখ্যান অনুযায়ী, নতুন এবং পুরনো রোহিঙ্গাদের নিয়ে এদেশে জন্ম নেয়া শিশুসহ রোহিঙ্গার সংখ্যা প্রায় ১৪ লাখে পৌঁছেছে।

অপরদিকে, গত প্রায় চার বছরে ভারত থেকে স্থল, নৌ ও সাগর পথে এবং রাখাইন রাজ্য থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে বাধাপ্রাপ্ত হয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে এমন রোহিঙ্গার সংখ্যাও অর্ধ লাখের কাছাকাছি।

এসব রোহিঙ্গা শিশুদের নিয়ে কাজ করছে বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন। তাদের পরিসংখ্যান ও কর্মকর্তাদের মতে, ৩৪ রোহিঙ্গা শিবিরে গড়ে প্রতিদিন ৯৫ শিশু জন্ম নিচ্ছে। সে অনুযায়ী ৩৪ শিবিরে মাসে ভূমিষ্ঠ হচ্ছে গড়ে তিন হাজার শিশু। বছরে এ সংখ্যা দাঁড়ায় প্রায় ৩৩ হাজার ৪০০। এরসঙ্গে একদিন পার হলেই নতুন করে যোগ হচ্ছে আরও ৯৫ জন শিশু।

আশ্রিত রোহিঙ্গা পরিবারে জন্ম নেয়া শিশুদের বড় একটি অংশ বর্তমানে এদেশের জন্মনিবন্ধন ও তাদের পিতামাতার এনআইডি কার্ড প্রদর্শন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নও করছে। অনেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছে গেছে।

রোহিঙ্গা নেতা আবদুল করিম জানান, প্রতিবছর রোহিঙ্গা পরিবারগুলোতে সদস্য সংখ্যা যে বেড়েই চলেছে তা সত্য। আশ্রয় শিবিরে অনেক রোহিঙ্গা পরিবারে থাকার সঙ্কুলানও যে হচ্ছে না তাও সত্য। এছাড়া ৩৪ শিবির থেকে ইতোপূর্বে বহু রোহিঙ্গা পালিয়ে গেছে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে।তারা চট্টগ্রাম কক্সবাজার সহ বড় একটি অংশ এদেশের বিভিন্ন স্থানে বসতি গেড়েছে। চট্টগ্রাম অঞ্চলে এ সংখ্যা বেশি। এরা পার্বত্য চট্টগ্রামেও ছড়িয়ে পড়েছে।

রোহিঙ্গা নেতা ছালামত উল্লাহ জানিয়েছেন, মিয়ানমারে থাকাকালে দেশটির সেনাবাহিনী ও মগ সন্ত্রাসীদের ভয়ে অল্প বয়সে রোহিঙ্গা কিশোরীদের বিয়ে দেওয়ার প্রচলন একটি নিয়মে পরিণত হয়ে আছে। বাংলাদেশে আসার পরও সে প্রচলন অব্যাহত রয়েছে। এছাড়া এক পরিবারে সদস্য সংখ্যা যত বেশি থাকবে, তত বেশি সরকারি, বেসরকারি ত্রাণ বা রেশন সহায়তা পাওয়ার বিষয়টি তাদের জন্য আকর্ষণীয় একটি ব্যাপারে পরিণত হয়ে আছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম জাতীয় কমিটির সভাপতি আতা উল্লাহ খাঁন জানান, রোহিঙ্গা পরিবারগুলোতে নতুন নতুন শিশু ভূমিষ্ঠ হওয়ার প্রক্রিয়াটি সামাল দেয়া কোনোভাবেই সম্ভব নয়। কেননা, তাদের শীর্ষ পর্যায়ের এবং পরিবারের কর্তাদের পক্ষ থেকে বলা হয়ে থাকে এ জাতিগোষ্ঠীর সংখ্যা বাড়ানোর একমাত্র উপায় হচ্ছে সন্তান ভূমিষ্ঠ করে তা বাড়ানো। এখন তাদের মিয়ানমারের ক্ষুদ্র জাতিগোষ্ঠী হিসেবে আখ্যায়িত হয়ে থাকে।

তিনি আরো জানান, একদিন তারা বিশাল একটি জনগোষ্ঠীতে পরিণত হবে-এ আশা প্রতিটি রোহিঙ্গা পরিবার নিশ্চিতভাবে বিশ্বাস করে। মূলত এ বিশ্বাস থেকেই এরা অল্প বয়সের বিয়ে দিয়ে থাকে। আবার অনেক পুরুষ রোহিঙ্গা একাধিক বিয়ে করে সন্তান সংখ্যা বাড়ানোর প্রক্রিয়ায় রয়েছে।

শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

ঝালকাঠি পৌরসভার মেয়র পদে আক্কাস সিকদারের প্রস্তুতি

ঝালকাঠি পৌরসভার মেয়র পদে আক্কাস সিকদারের প্রস্তুতি

August 24, 2026
ঝালকাঠিতে ২ দফা দাবিতে গণপূর্ত কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ মিছিল

ঝালকাঠিতে ২ দফা দাবিতে গণপূর্ত কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ মিছিল

August 24, 2026
ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

August 24, 2026
ঝালকাঠিতে মাদক মুক্ত এলাকা গড়তে ব্যতিক্রম উদ্যোগ

ঝালকাঠিতে মাদক মুক্ত এলাকা গড়তে ব্যতিক্রম উদ্যোগ

August 23, 2026
রাজাপুরে নিখোঁজের একদিন পর খাল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজাপুরে নিখোঁজের একদিন পর খাল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

August 19, 2026
ঝালকাঠিতে শুরু হলো খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে শুরু হলো খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

August 19, 2026

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

ঝালকাঠি পৌরসভার মেয়র পদে আক্কাস সিকদারের প্রস্তুতি

ঝালকাঠিতে ২ দফা দাবিতে গণপূর্ত কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ মিছিল

ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঝালকাঠিতে মাদক মুক্ত এলাকা গড়তে ব্যতিক্রম উদ্যোগ

সর্বশেষ সংবাদ

ঝালকাঠি পৌরসভার মেয়র পদে আক্কাস সিকদারের প্রস্তুতি

ঝালকাঠি পৌরসভার মেয়র পদে আক্কাস সিকদারের প্রস্তুতি

August 24, 2026
ঝালকাঠিতে ২ দফা দাবিতে গণপূর্ত কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ মিছিল

ঝালকাঠিতে ২ দফা দাবিতে গণপূর্ত কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ মিছিল

August 24, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত