ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবস উপলক্ষ্যে আজ সকালে শহরের পৌরসভা খেয়াঘাটে অবস্থিত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
জেলা প্রশাসন মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন প্রতিষ্ঠান স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার মোস্তফা কামালসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।










