ঝালকাঠি প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনের বিএনপির মনোনয়ন পাওয়া বরিশাল বিভাগের একমাত্র নারী প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো নেতা-কর্মীদের নিয়ে গনসংযোগ করেছেন।
আজ বৃহস্পতিবার সকালে তিনি শহরের রোনাল্স রোডে জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন এর বাসা গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ইলেন ভুট্টোকে ফুলেল শুভেচ্ছা জানায় নেতাকর্মীরা। পরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহরের বিভিন্ন স্থানে গনসংযোগ করেন। এসময় তিনি ধানের শীষের পক্ষে ভোট চান।
ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, আমাকে মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই। সাধারণ মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছেন। আমি আশা করি সকলে নিয়ে এই আসনে আমরা বিপুল ভোটে জয়লাভ করব। আমি কোন সন্ত্রাসী ও চাঁদাবাজি করি । আমি কাউকে সন্ত্রাসী কর্মকান্ড ও চাঁদাবাজি করতেও দিব না।










