কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া বিষখালী নদীতে অভিযান চালিয়ে ২২ কেজি ইলিশ ও ২৮ হাজার মিটার কারেন্ট জব্দ করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় বিষখালী নদীর বিভিন্ন স্থানে জেলা মৎস্য কর্মকর্তা, সিনিয়র সহকারী পরিচালক, ঝালকাঠি, সহকারী কমিশনার (ভূমি), কাঠালিয়া ও উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালানা করা হয়।
এ সময় জব্দকৃত জাল নদী তীরে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করে ইলিশ তালগাছিয়া ও আওরাবুনিয়া এতিম খানায় বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিসার নাহিদা আক্তার জানায়, গত ২৪ ঘন্টায় বিষখালী নদীতে অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে জাল নদীতে রেখেই জেলেরা পালিয়ে যায়। এ সময় নদী থেকে ২৮ হাজার মিটার কারেন্ট জাল ও ২২ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করি ও ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে।










