ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে নবমী তিথিতে পালন করা হয় কল্পারম্ভ ও বিহিত পূজা। এদিন নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠিত হয় নবমী বিহিত পূজা।
নবমী পূজায় যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহূতি দেওয়া হয়। তাই নবমীতে ঝালকাঠির মণ্ডপগুলোতে হিন্দু ধর্মাবলম্বীদের ভিড় পরেছে। এদিকে ঝালকাঠি সদর উপজেলার পূজা মণ্পগুলো পরিদর্শন করেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।
তিনি উপজেলার হিন্দু অধ্যুসিত এলাকা কীর্ত্তিপাশা ইউনিয়নের মণ্ডপগুলো পরিদর্শন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে অনুদানের অর্থ তুলে দেন। মণ্ডপগুলোতে নানা অনুষ্ঠান উপভোগ করেন তিনি। এসময় তাঁর সঙ্গে ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জিএম সবুর পল্টুসহ দলীয় নেতাকর্মীরা।










