ঝালকাঠি প্রতিনিধিঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঝালকাঠির কৃতি সন্তান ও ঝালকাঠি এন এস কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র শহীদ শরীফ ওসমান হাদীর বিচার দাবিতে ঝালকাঠিতে সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে ঝালকাঠি কলেজ মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড় এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
দাখিল পরীক্ষার্থী ২০২৬-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিচারহীনতার সংস্কৃতি বন্ধের দাবিও জানান তারা।