ঝালকাঠির প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর জাটকা নিধনের অপরাধে তিন জেলেকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও চারটি অবৈধ ব্যান্ডিজাল জব্দ করে পুড়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সকালে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরির বিষখালী নদীর বাদুরতলা এলাকায় অভিযান পরিচালিত করে এ দন্ড প্রদান করেন।
এ অভিযানের সময় নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে জাটকা নিধনের অপরাধে দুই জেলে ও জাল বিক্রির অপরাধে একজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে চারটি বেহুন্দি জাল জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তিদের মধ্যে আক্কাস সিকদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং নিজাম হাওলাদার ও রফিকুল ইসলামকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, বিষখালী নদীতে ইলিশের পোনা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে











