ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন, বিভিন্ন সমস্যা উত্থাপন এবং সেসব সমস্যার সমাধানে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ঐ সভায় সভাপতিত্ব করেছেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।











