জনতার খবর ডেক্স:
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাসুদ আকতার খান ও মোসা. নূরজাহান খাতুনয়ের অবসর জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন
বুধবার (১৪ জানুয়ারী) জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন ঐক্য পরিষদের আয়োজনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কনফারেন্স রুমে বিকালে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান।
জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি শাহিনুর আক্তারের সভাপতিত্বে অতিরিক্ত মহাপরিচালকসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাঈনুদ্দীন নিউটন, সাংগঠনিক সম্পাদক শিরিন সুলতানা, সিনিয়র সহসভাপতি নাজিম উদ্দিন, সহসভাপতি কামরুল হুদা, দপ্তর সম্পাদক বাবুল আলী মৃধা এবং কামরুল ইসলাম।
এ সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিরিক্ত সচিবদের দীর্ঘ কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। বক্তারা অতিরিক্ত সচিবদের অবসর পরবর্তী সময় সুস্থ ও সুন্দরভাবে অতিবাহিত করার আশাবাদ ব্যক্ত করেন। বিদায় বেলায় অতিরিক্ত সচিবরা উপস্থিত কর্মকর্তা/কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজের কর্ম অভিজ্ঞতাকে কাজে লাগানোর কথা স্মরণ করিয়ে দেন। অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তাগণের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।










