ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আমুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আমুয়া বন্দর জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মজিবুল হক পান্না গোলদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আমুয়া ইউনিয়ন বিএনপি নেতা ফজলে খোদা সুমন খলিফা, কাঠালিয়া যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, মালয়েশিয়া সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি গোলাম কবির,কাঠালিয়া উপজেলা কৃষকদল সভাপতি মালেক তালুকদার, কাঠালিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন পান্না মুন্সী ছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন দোয়া ও মোনাজাতে অংশ গ্রহন করে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশের শান্তি-কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করেন।










