কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ৩৭তম বিসিএস ক্যাডারের মো. মকবুল হোসেন দায়িত্বভার গ্রহণ করেছেন ।
আজ ০৩ ডিসেম্বর বুধবার সকালে সাবেক নির্বাহী অফিসার জহিরুল ইসলামের কাছ থেকে তিনি এ দায়িত্বভার গ্রহন করেন।
এ সময় কাঠালিয়া উপজেলা পরিষদ নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উপস্থিত কমকর্তা-কমচারীদেরকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ দেন। মোঃ মকবুল হোসেন ইতোপূর্বে রাজবাড়ী জেলা প্রশাককের কার্যালয়ে কর্মরত ছিলেন।










