ঝালকাঠি প্রতিনিধিঃ
আসন্ন সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টোর সমর্থনে সদর ও নলছিটি উপজেলার ২০ ইউনিয়নে একযোগে ধানের শীষের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে ইউনিয়ন পর্যায়ের এ মিছিলে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেয়। সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো বিএনপির মনোনয়ন পাওয়ায় ইউনিয়ন বিএনপি এ মিছিলের আয়োজন করে। মিছিলে ইলেন ভূট্টোর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করে ভোটাররা।
ধানের শীষের পক্ষে বিভিন্ন ¯েøাগানে মুখরিত ছিল মিছিলগুলো। মিছিল শেষে প্রতিটি ইউনিয়নে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইলেন ভূট্টোকে মনোনয়ন দেওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দলের নেতাকর্মীরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে ইলেন ভূট্টোকে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের প্রতি আহŸান জানান বক্তারা।










