ঝালকাঠি প্রতিনিধিঃ
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নির্বাচনী কর্মী সভায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগাইহাটে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান।
প্রধান বক্তা ছিলেন জামায়াত প্রার্থী ডা. ফয়জুল হক। ইউনিয়ন জামায়াতে আমীর মাওলানা মোঃ আদ্বুল আলিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উপজেলা আমীর মাওলানা মোঃ কবির হোসেন,ঝালকাঠি শহর আমীর মাওলানা মনিরুজ্জামান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন,জুলাই সনদ ঘোষণা করতে হবে আর গণভোটের মাধ্যমে সেটা পাশ করতে হবে।
জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট ছাড়া বিকল্প কোন পথ জামায়াত মেনে নিবে না। আমরা নির্বাচন চাই তবে আগে গণভোট তার পরে নির্বাচন।
তিনি আরো বলেন, আমীরে জামায়াত পরিস্কার করে বলেছেন জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে কাউকে আমরা দুর্নীতি করতে দেবো না। আমারও কোন দুর্নীতি করবো না। জামায়াত ইসলামীকে একবার সুযোগ দিয়ে দেখুন আমরা দেশটা কিভাবে সাজাই।
দেশের চেহারা জামায়ত ইসলামী পরিবর্তন করবে দেশেরও মানুষের উন্নয়ন করবে। তাই জামায়ত ইসলামীকে ক্ষমতায় নিতে রাজাপুর কাঠালিয়ায় জামায়াতের প্রার্থী ডা. ফয়জুল হক কে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। সভায় জেলা ও পৌর জামায়াতে ইসলামী’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










