দেশের ২৪ জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
প্রেসিডেন্টের আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ।
এদিকে পৃথক প্রজ্ঞাপনে এ ২৪ জেলায় নতুন ২৪ এসপিকে পদায়ন করেছে সরকার।












