জনতার খবর ডেস্কঃ স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেকের (৬৩) বিরুদ্ধে অস্ত্র আইনের মামলার রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। রায়ে দুই ধারায় ১৫ বছর করে মোট ৩০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় রায় শুনে কান্নায় ভেঙে পড়েন তার স্বজনেরা। তাদের মধ্যে কেউ কেউ অজ্ঞান হয়ে পড়েন। ২০ সেপ্টেম্বর সোমবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালত এ রায় দেন।
ড্রাইভার মালেকের মা আয়েশা বেগম দাবি করেন, তার ছেলে নির্দোষ। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। মালেকের বোন বলেন, ভাইয়ের সঙ্গে আমাকেও এরেস্ট করে নিয়ে যান। আমিও নির্দোষ ভাইয়ের সঙ্গে জেল খাটবো। আমার আর সহ্য হয় না। বাবা নেই; এই ভাই আমাদের বড়।
রায় শেষে যখন ড্রাইভার মালেককে আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন মালেক সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আমাকে বাসা থেকে ধরে নিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সব সাক্ষী মিথ্যা। কোনো অস্ত্র আমার কাছে ছিল না। মিথ্যা মামলায় আমাকে কারাভোগ করতে হবে।