বৃষ্টি পড়ে
জিল্লুর রহমান জিল্লু
বৃষ্টি পড়ে টিনের চালে
রিমঝিম ঝিম সুরের তালে।
সকাল-দুপুর-সন্ধ্যাকালে
বৃষ্টি পড়ে খালে বিলে।
বৃষ্টি পড়ে নদীর কূলে
কলিম লতা, কদম ফুলে।
বৃষ্টি পড়ে সারা বেলা
ডোবা নালায় ব্যাঙের খেলা।
আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাসে
বৃষ্টি প্রতিদিন
মনের মাঝে বেজে উঠে
তাক ধিনা ধিন।











