রংপুর প্রতিনিধিঃ
পরকীয়ার অভিযোগে রংপুরের পীরগাছায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে সেচ্ছায় আত্মসমর্পন করেছেন স্বামী। পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী জানিয়েছেন, শুক্রবার (৩ মে) ভোড়ে উপজেলার অন্নদানগর ইউনিয়নের খামার নয়াবাড়ি গ্রামে এই হত্যার ঘটনা ঘটে।
স্বামী ময়েন উদ্দিন (৪০) এর অভিযোগ, দুই সন্তানের জননী স্ত্রী আয়শা বেগম (৩৬) স্থানীয় ফারুখ হোসেন (২৬) এর সাথে পরকীয়ায় জড়িয়ে পরেন। এর আগেও গ্রামের লোকজন ওই দু’জনকে আপত্তিকর অবস্থায় ধরে পুলিশে সোপর্দ করেছিলেন। এ ঘটনার পর মাইনুদ্দিন তার স্ত্রীকে ভালো করার চেষ্টা করেও কোনো ফল পাননি। একপর্যায়ে স্ত্রীকে নিয়ে ঢাকায় চলে যান তিনি। ২৯ মে তারা গ্রামের বাড়িতে আসেন। বৃহস্পতিবার রাতে ফারুকের সঙ্গে স্ত্রীর মোবাইল ফোনে কথা হয়। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিলো।
বৃহস্পতিবার রাতভর স্বামী স্ত্রীর মাধ্যে ঝগড়া হলে ভোড়ে সাবল দিয়ে কুপিয়ে হত্যা করা হয় গৃহবধু আয়শাকে। হত্যার পর সকালে স্বামী ময়েন উদ্দিন পীরগাছা থানায় গিয়ে আত্মসমর্পণ করলে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার জানান, এ নিয়ে স্থানীয় থানায় একটি মামলা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে।










