ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের চেয়ারম্যান, সোহরাব হোসেন বাবুল মৃধার অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন ইউনিয়নের সাধারণ মানুষ।
৯ জুলাই বুধবার দুপুরে নলছিটি প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান বাবুল মৃধার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার ও জনস্বার্থবিরোধী কর্মকাÐের একাধিক অভিযোগ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ বশিরুজ্জামান মিলন। তিনি অভিযোগ করে বলেন, সোহরাব হোসেন বাবুল মৃধা বিনা ভোটে চেয়ারম্যান হয়ে ইউনিয়ন প্রশাসনকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন। তাঁর বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের তহবিল আত্মসাৎ, ট্রেড লাইসেন্স নবায়নের নামে শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল অর্থ আদায় করে তা ব্যাংকে জমা না দেওয়ার অভিযোগ রয়েছে।এছাড়া, বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়ম, ওয়ারিশ সনদ, ভাতা কার্ড ও ভিজিডি চালে দুর্নীতির অভিযোগও তোলা হয়।
গ্রাম্য সালিশে অর্থের বিনিময়ে পক্ষপাতমূলক সিদ্ধান্ত গ্রহণ। আমরা তার অপসারণ দাবি করছি। প্রশাসন দ্রæত তাকে অপসারণ করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোঃ রিমন মল্লিক, শেখ সজীব, মোঃ হান্নান সরদার, মোঃ রাসেল মল্লিক, মোঃ সেন্টু হাং প্রমুখ।










