• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Monday, July 27, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ বাংলাদেশ

ধামাকা শপিং গ্রাহকের ৫৮৯ কোটি টাকা নিয়ে ‘লাপাত্তা’

জনতার খবর প্রকাশক জনতার খবর
September 3, 2021
in বাংলাদেশ
A A
ধামাকা শপিং গ্রাহকের ৫৮৯ কোটি টাকা নিয়ে ‘লাপাত্তা’

ছবিঃ সংগ্রহিত।

0
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

জনতার খবর ডেস্কঃ এবার গ্রাহকদের কয়েক শ’ কোটি টাকা নিয়ে ‘লাপাত্তা’ হলো ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং। চমকপ্রদ বিজ্ঞাপন ও আকর্ষণীয় ছাড়ে পণ্য বিক্রির ফাঁদ তৈরি করে গ্রাহকদের কাছ থেকে প্রায় ৫৮৯ কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। এরইমধ্যে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) জসিমউদ্দিন চিশতি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। এ ছাড়া পরিচালনা পর্ষদের বেশির ভাগ সদস্য পালিয়ে বিদেশে চলে গেছেন বলে জানিয়েছে অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি)।

রাজধানীর মহাখালীতে অবস্থিত প্রতিষ্ঠানটির অফিস বর্তমানে বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে কাস্টমার কেয়ার সেন্টারের ফোন নম্বরও। এ অবস্থায় দুশ্চিন্তায় পড়েছেন ধামাকায় অর্ডার পেমেন্ট করা হাজারো গ্রাহক। তবে শপিং প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ থাকলেও মাঝে মধ্যেই ফেসবুক লাইভে এসে গ্রাহকদের বিভিন্নভাবে আশ্বস্ত করে আসছেন কোম্পানির এমডি। খোঁজ নিয়ে জানা যায়, সরকারি নিবন্ধন ছাড়াই ধামাকা শপিং কোটি কোটি টাকার ব্যবসা করেছে।

ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেড নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে প্রতিষ্ঠানের লেনদেন হতো। গত জুন মাস পর্যন্ত এ অ্যাকাউন্টে লেনদেন হয়। তখন পর্যন্ত এ অ্যাকাউন্টে লেনদেনের পরিমাণ ৫৮৮ কোটি ৯১ লাখ ৫ হাজার ৮৫২ টাকা। তবে এত বিপুল পরিমাণ অর্থের লেনদেন হলেও বর্তমানে অ্যাকাউন্টটিতে রয়েছে মাত্র ৯৩ হাজার ৭৩১ টাকা।

গত ১৫ই আগস্ট হঠাৎ করেই ই-কমার্স প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেইজে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে গ্রাহকদের উদ্দেশ্য করে বলা হয়, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের আর্থিক লেনদেন নিয়ে তদন্ত চলছে এবং সরকারি বিভিন্ন সংস্থার কাছে আমরা প্রতিনিয়ত জবাবদিহিতার মধ্যে আছি। আমাদের সম্মানিত এমডি স্যার ম্যাসেনজিং গ্রুপের মাধ্যমে সর্বদা যোগাযোগ অব্যাহত রেখেছেন এবং রাখবেন। দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না। কিছু স্বার্থান্বেষী মহল আমাদের কার্যক্রমের ব্যাপারে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তবে এর আগ থেকেই ডেলিভারি কার্যক্রম বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। এরপর ১৬ই আগস্ট ফেসবুক পেইজের মাধ্যমেই সেলারদের উদ্দেশ্যে আরেকটি নোটিশ দেয় ধামাকা শপিং। এতে বলা হয়, ধামাকার সকল সেলারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের ধামাকা শপিং প্রতিষ্ঠানসহ বেশির ভাগ প্রতিষ্ঠান বর্তমানে এনবিআর ও সিআইডি’র তদন্তে রয়েছে।

আরো দেখুন

ডাকসুর মতো জাতীয় নির্বাচনও হবে শান্তিপূর্ণ : প্রেস সচিব

জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয়: তারেক রহমান

তাই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমাদের কাছে যে তথ্য এবং হিসাব বিবরণী রয়েছে তার সঙ্গে সেলারদের হিসাব বিবরণী মিলিয়ে দেখার প্রয়োজন দেখা দিয়েছে। সেজন্য সেলারদের কাছে হিসাব বিবরণী দ্রুত দেয়ার জন্য আহ্বান করে ধামাকা। এরপর ১৮ই আগস্ট প্রতিষ্ঠানের এমডি জসিমউদ্দিন চিশতি ফেসবুক লাইভে এসে গ্রাহকদের আশ্বস্ত করেন। একইসঙ্গে দ্রুত ডেলিভারি এবং রিফান্ড দেয়ার আশ্বাসও দেন তিনি। এরপর ২০শে আগস্ট ফেসবুকে আরেকটি নোটিশ দেয় ধামাকা। সেখানে বলা হয়, বিভিন্ন সরকারি সংস্থার কাছে আমাদের অর্থনৈতিক এবং লেনদেন সংক্রান্ত বিষয়াদি তদন্তাধীন। আমরা আশা করছি, খুব শিগগিরই সবকিছু সুষ্ঠুভাবে সমাধান হবে। একইসঙ্গে ২৬শে আগস্ট থেকে গ্রাহকদের ডেলিভারির আশ্বাস দেয় প্রতিষ্ঠানটি। তবে আবারো ফেসবুক লাইভে এসে গ্রাহকদের কাছে সময় চান প্রতিষ্ঠানের এমডি।

পরবর্তী আরেকটি পৃথক নোটিশে প্রতিষ্ঠানটি জানায়, বাণিজ্য মন্ত্রণালয় আমাদের পণ্য সরবরাহ ও দেনা-পাওনা বিষয়ক তথ্য জানতে চিঠি দিয়েছেন। চলমান বিষয়াদি নিষ্পত্তি না হওয়ার ফলে ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ অবস্থায় আছে এবং এর ফলে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতে পারছি না। তাই আপাতত পেমেন্ট প্রদান ও পণ্য ডেলিভারি দেয়া সম্ভব হচ্ছে না। সর্বশেষ গত ৩১শে আগস্ট প্রতিষ্ঠানের এমডি ফেসবুকে এক ভিডিও বার্তায় গ্রাহকদের আশ্বস্ত করেন এবং আরও সময় চান। এরই প্রেক্ষাপটে গত বুধবার ধামাকা শপিংয়ের ফেসবুক পেজে বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণে কাস্টমার কেয়ারের ফোন নম্বরটি বন্ধ করা হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। এতে ফেসবুক কমেন্টে তীব্র ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা। এমন অবস্থার মধ্যেও প্রতিষ্ঠানটি আবারো আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে মাসব্যাপী নতুন ক্যাম্পেইনের ঘোষণা দেয়ায় গ্রাহকদের মধ্যে তীব্র চাপা ক্ষোভ বিরাজ করছে।

মহিউদ্দিন নামে একজন গ্রাহক বলেন, আমরা যারা বিগত ২-৩ মাস আগে অর্ডার পেমেন্ট করেছি সেগুলো আগে ডেলিভারি দিন। তারপরে নতুন করে অর্ডার করার চিন্তা-ভাবনা করা যাবে। মইন হাওলাদার নামে একজন বলেন, সনি র‌্যাংগসের প্রোডাক্ট অর্ডার করেছি। ৭ কার্যদিবসে ডেলিভারি দেয়ার কথা ছিল, কিন্তু ৫৭ দিন হয়ে গেলেও প্রোডাক্ট পেলাম না। তাদের মতোই হাজার হাজার গ্রাহক অর্ডার পেমেন্ট করে পণ্যের ডেলিভারি কিংবা রিফান্ডের জন্য অপেক্ষা করছেন। তবে ধামাকা শপিংয়ের একজন সাবেক কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানটি আরও ৪ মাস আগেই তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের এমডিসহ পরিচালনা পর্ষদের অনেকেই বিদেশে পাড়ি জমিয়েছেন।

অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি)’র বিশেষ পুলিশ সুপার হুমায়ূন কবির বলেন, বিষয়টি নিয়ে আমরা অনুসন্ধান করছি। আপাতত বলার মতো তেমন কিছু নেই। তবে কোম্পানির এমডিসহ অনেকেই বিদেশে চলে গেছেন। যে অ্যাকাউন্টে লেনদেন পরিচালনা করা হতো তাতে অল্প পরিমাণ টাকা রয়েছে। পাশাপাশি কোম্পানির সংশ্লিষ্ট অন্য যেসব অ্যাকাউন্ট রয়েছে তাতেও তেমন টাকা নেই।

Tags: ধামাকা শপিং গ্রাহকের ৫৮৯ কোটি টাকা নিয়ে ‘লাপাত্তা’
শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

ডাকসুর মতো জাতীয় নির্বাচনও হবে শান্তিপূর্ণ : প্রেস সচিব

ডাকসুর মতো জাতীয় নির্বাচনও হবে শান্তিপূর্ণ : প্রেস সচিব

September 12, 2025
জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয়: তারেক রহমান

জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয়: তারেক রহমান

August 7, 2025
জুলাই গণঅভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

জুলাই গণঅভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

August 4, 2025
ভারতে বসে নানা হুমকি দিচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা: মির্জা ফখরুল

ভারতে বসে নানা হুমকি দিচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা: মির্জা ফখরুল

August 3, 2025
আগামীকাল ঢাকায় ৩ কর্মসূচি, যেসব পথ এড়িয়ে চলতে বলেছে ডিএমপি

আগামীকাল ঢাকায় ৩ কর্মসূচি, যেসব পথ এড়িয়ে চলতে বলেছে ডিএমপি

August 2, 2025
মালয়েশিয়ায় যেতে না পারা বাংলাদেশি কর্মীদের জন্য থাকছে সুখবর

মালয়েশিয়ায় যেতে না পারা বাংলাদেশি কর্মীদের জন্য থাকছে সুখবর

August 1, 2025

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স খাদে খাদে পড়ে: রোগী সহ আহত ৬

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল

ঝালকাঠিতে এনসিপির পদযাত্রা; দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

ডেঙ্গুতে ঝালকাঠিতে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু

সর্বশেষ সংবাদ

ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স খাদে খাদে পড়ে: রোগী সহ আহত ৬

ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স খাদে খাদে পড়ে: রোগী সহ আহত ৬

July 27, 2026
মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল

July 23, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত