• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Thursday, October 22, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ স্বাস্থ্য

দেশে অমিক্রনের উপধরন থেকে সুরক্ষার জন্য যা করণীয়

জনতার খবর প্রকাশক জনতার খবর
January 2, 2023
in স্বাস্থ্য
A A
দেশে অমিক্রনের উপধরন থেকে সুরক্ষার জন্য যা করণীয়

ছবিঃ সংগৃহীত।

4
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

জনতার খবর ডেস্কঃ অমিক্রনের নতুন উপধরন বিএফ.৭ নিয়ে শঙ্কিত চীনসহ বিশ্বের অনেকদেশ। এরই মধ্যে বাংলাদেশসহ ৯২টি দেশে অতিসংক্রামক এ ধরনে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। ভাইরাসটি প্রতিরোধে বিভিন্ন দেশ আন্তর্জাতিক চলাচলের ওপ‌র বিধিনিষেধ ও নমুনা পরীক্ষা বাধ্যতামূলক করছে। এ ছাড়া করণীয় নির্ধারণে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে গত ২৪ ডিসেম্বর রাতে বৈঠক করে স্বাস্থ্য অধিদফতর ও মন্ত্রণালয়।

সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত করোনার অনেকগুলো ধরন পাওয়া গেছে। করোনা ক্রমাগত জেনেটিক মিউটেশন করার ফলে অনেকগুলো ধরন ও উপধরন তৈরি করেছে। বিএফ-৭, অমিক্রন বিএ.৫ ধরনের একটি উপধরন।

গবেষণায় দেখা গেছে, অমিক্রন উপধরনগুলোর মধ্যে বিএফ-৭-এর সবচেয়ে শক্তিশালী সংক্রমণক্ষমতা রয়েছে (একজন সংক্রামিত ব্যক্তি গড়ে ১০ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারে)। কম ইনকিউবেশন পিরিয়ড (ভাইরাসের সংস্পর্শে আসা এবং প্রথম লক্ষণগুলোর উপস্থিতির মধ্যবর্তী সময়) এবং যাদের পূর্বে কোভিড সংক্রমণ হয়েছে বা যারা পূর্বেই কোভিডের টিকা পেয়েছে বা উভয়কেই সংক্রামিত করার ক্ষমতা অন্য ধরনের থেকে বেশি।

উপসর্গবিহীন বাহকের সংখ্যা বেশি হওয়ার কারণেও সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে যাচ্ছে। তা ছাড়া বিএফ-৭ দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন রোগী, বয়স্ক, করোনা সম্মুখযোদ্ধা ও জটিল রোগে আক্রান্ত (ডায়াবেটিস, শ্বাসকষ্ট, ট্রান্সপ্ল্যান্ট ইত্যাদি) রোগীদের জন্য আরও গুরুতর অসুস্থতার কারণ হতে পারে।

আরো দেখুন

করোনায় মৃত্যু হয়েছে আরও একজনের, শনাক্ত ৬

আবারও হাসপাতালগুলোতে শুরু হচ্ছে করোনা পরীক্ষা

এ অবস্থায় অমিক্রনের উপধরন বিএফ.৭-এর সংক্রমণ প্রতিরোধে চীন, ভারতসহ যেসব দেশের সন্দেহভাজন যাত্রী বাংলাদেশে আসবে তাদের নিজ ব্যবস্থাপনায় কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বিশেষজ্ঞদের শঙ্কা, জ্বর, সর্দি বা কাশি নিয়ে যারা দেশে আসছেন তারা আগের মতো প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে বিমানবন্দরে করোনা সংক্রমণ লুকানোর চেষ্টা করবেন। এটা হলে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি আবারও ভয়াবহ আকার ধারণ করবে। তবে স্বাস্থ্য অধিদফতর বলছে, এবার বিদেশ থেকে আসাদের সংক্রমণ লুকানো কঠিন হবে।

বিএফ.৭ রোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা

সম্প্রতি এক নির্দেশনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ধরনের কোভিড-১৯ (বিএফ.৭) ভাইরাসের সংক্রমণ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে শনাক্ত হয়েছে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতন হতে হবে এবং নিম্নলিখিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

১) কোভিড-১৯ মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, জটিল রোগে আক্রান্ত এবং ৬০ বছরের বেশি বয়স্ক ব্যক্তিসহ প্রাপ্ত বয়স্ক সবার জন্য কোভিড-১৯ এর সব ডোজ (১ম, ২য়, ৩য় ও ৪র্থ) টিকা নেওয়া জরুরি।

২) ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও জটিল রোগে আক্রান্তসহ সবাইকে কোভিড-১৯ এর সব স্বাস্থ্যবিধি (যেমন- নাক-মুখ ঢেকে মাস্ক পরা, ঘন ঘন সাবান-পানি দিয়ে হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজ করা ও হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি) মেনে চলতে হবে। এ ছাড়া হাট-বাজার, মসজিদ, মন্দিরসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়, বিয়ে, জন্মদিনসহ অন্যান্য সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশসহ সব জনসমাবেশে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

৩) বিদেশ থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং করে সন্দেহভাজন যাত্রীদের কোভিড-১৯ র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করতে হবে। পরীক্ষার ফল পজিটিভ হলে হাসপাতালে আইসোলেশনে নিতে হবে।

৪) বিদেশ থেকে আসা যাত্রীদের আগমনের ১৪ দিনের মধ্যে করোনার উপসর্গ (জ্বর, কাশি, শরীর ব্যথা ইত্যাদি) দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

৫) কোভিড-১৯ রোগের উপসর্গ দেখা দিলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষা করতে হবে এবং আইসোলেশনে থাকতে হবে।

Tags: দেশে অমিক্রনের উপধরন থেকে সুরক্ষার জন্য যা করণীয়
শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

করোনায় মৃত্যু হয়েছে আরও একজনের, শনাক্ত ৬

করোনায় মৃত্যু হয়েছে আরও একজনের, শনাক্ত ৬

July 5, 2025
আবারও হাসপাতালগুলোতে শুরু হচ্ছে করোনা পরীক্ষা

আবারও হাসপাতালগুলোতে শুরু হচ্ছে করোনা পরীক্ষা

June 11, 2025
নারী–পুরুষের বন্ধ্যাত্বের কী কী কারণ? নির্ণয় ও চিকিৎসা নিবেন যেভাবে

নারী–পুরুষের বন্ধ্যাত্বের কী কী কারণ? নির্ণয় ও চিকিৎসা নিবেন যেভাবে

April 8, 2024
নিয়মিত হাঁটার অভ্যাসে দূর হতে পারে বিভিন্ন রোগ

নিয়মিত হাঁটার অভ্যাসে দূর হতে পারে বিভিন্ন রোগ

March 22, 2024
করোনার সংক্রমণ আবারও বাড়ছে, দ্রুত টিকা দেওয়ার নির্দেশ

করোনার সংক্রমণ আবারও বাড়ছে, দ্রুত টিকা দেওয়ার নির্দেশ

January 19, 2024
বিশ্বব্যাপী কমেছে তামাকের ব্যবহার: ডব্লিউএইচও

বিশ্বব্যাপী কমেছে তামাকের ব্যবহার: ডব্লিউএইচও

January 17, 2024

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

ঝালকাঠিতে এলজিইডি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ঝালকাঠির নলছিটির তিন নদীর মোহনায় পর্যটন কেন্দ্র উদ্বোধন

ঝালকাঠিতে মহাদশমীতে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর,ভক্তদের ভিড়

ঝালকাঠির রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫জন গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ

ঝালকাঠিতে এলজিইডি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ঝালকাঠিতে এলজিইডি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

October 21, 2026
ঝালকাঠির নলছিটির তিন নদীর মোহনায় পর্যটন কেন্দ্র উদ্বোধন

ঝালকাঠির নলছিটির তিন নদীর মোহনায় পর্যটন কেন্দ্র উদ্বোধন

October 21, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত