কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা অডিটোরিয়ামে ৪০৫তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ নভেম্বর ২০২৬) বাংলাদেশ স্কাউটস, কাঠালিয়া উপজেলা শাখার আয়োজনে এ ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস, কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি জনাব মোঃ মকবুল হোসেন। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রহণ করেন।
কোর্সটি পরিচালনা করেন ড. প্রণব কুমার মণ্ডল, পিআরএস, এলটি (কোর্স লিডার)। তাঁকে সহযোগিতা করেন মোঃ মনিরুজ্জামান, এলডি, আঞ্চলিক উপকমিশনার (স্টাফ); মোঃ শফিকুল ইসলাম, সিএএলটি (স্টাফ) এবং মোঃ কোভিদ হোসেন, সিএএলটি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হারেসিয়া মাদ্রাসার সুপারিনটেনডেন্ট জনাব জাকির হোসেন। পবিত্র গীতা পাঠ করেন কলতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শ্রী প্রাণ গোপাল দত্ত।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেন বলেন, শিক্ষার্থীদের মধ্যে স্কাউট আন্দোলন ছড়িয়ে দিতে হবে। আপনারা নিজেরা স্কাউটিং সম্পর্কে ভালোভাবে শিখবেন এবং শিক্ষার্থীদের নিয়ে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউট দল গঠন করবেন। তিনি আশা প্রকাশ করেন, কাঠালিয়া উপজেলা থেকে শিক্ষার্থীরা প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডসহ স্কাউটিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড অর্জন করবে।
তিনি আরও বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। তাই শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের স্কাউটিং কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে শিক্ষকদের স্কাউটিং সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং কাঠালিয়া উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্কাউট আন্দোলন আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বাংলাদেশ স্কাউটস, কাঠালিয়া উপজেলা শাখা এর আয়োজন করেন