ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার সদর হাসপাতালের ১০০ শয্যাবিশিষ্ট এক্সরে মেশিন দীর্ঘ ৪মাস পরে চালু হয়েছে। ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীরকে নিয়ে সোমবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেছেন।
এই সদর হাসপাতালের প্রায় কোটি টাকা মূল্যের মূল্যবান এক্সরে মেশিনটির এক্সরে ফিল্ম না থাকায় বন্ধ হয়েছিল এবং হাসপাতালের চিকিৎসা নিতে আসা রোগীরা হয়রানি ও আর্থিকভাবে ক্ষতির শিকার হচ্ছিল। প্রতিদিন এই হাসপাতাল থেকে ৫০ থেকে ৬০জন রোগী এক্সরে বিভাগের এই সেবা নিয়ে থাকেন।
ইতিপূর্বে হাসপাতালের তত্ত¡বধায়কের দায়িত্বে থাকা ডাঃ শামিম আহম্মেদ থাকাকালীন সময়ে এক্সরে মেশিনের ফিল্ম শেষ হয়ে যায় এবং তিনি জরুরী ভিত্তিতে কোটেশন দিয়ে না কিনে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে ক্রয় করে সুবিধা নেওয়ার জন্য জনস্বার্থের এই উদ্যোগ নেয়নি।
ঝালকাঠিতে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীর বদলী হয়ে আসার পরে এবং তত্ত¡বধায়ক ডাঃ শামিম আহম্মেদ বদলী জনিত কারণে সদর হাসপাতালের তত্ত¡বধায়ক হিসেবে সিভিল সার্জন দায়িত্বপ্রাপ্ত হন। তিনি তার উর্দ্ধোতন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসকের সহযোগিতা নিয়ে এক্সরে ফিল্ম ক্রয় করেন। এক্সরে বিভাগের দায়িত্বরত কর্মকর্তা দিলীপ কুমার জানান, ভবিষৎতে এই ধরণের সংকট হওয়ার সম্ভাবনা নেয় এবং দীর্ঘদিন এক্সরে মেশিন চালু না থাকায় ঝুঁিকর মধ্যে ছিল।










