ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বৃক্ষরোপণ ও পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ বুধবার ০৪ নভেম্বর সকালে যুব ক্যাম্পাস, ঝালকাঠিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওসার হোসেন।
যুব উন্নয়ন অধিদপ্তর ঝালকাঠি কার্যালয়ের উপ-পরিচালক মো. আলাউদ্দিন ও প্রধান অতিথি অনুষ্ঠানের শুরুতে যুব ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন এবং পরবর্তীতে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, ঝালকাঠির যৌথ আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এ সময় স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।