ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলায় কৃষকদের মধ্যে আমন প্রনোদনার কৃষকদের মধ্যে সার, বীজ ও চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা দেড়টায় সদর উপজেলা চত্বরে ৬৩০জন কৃষকের মধ্যে আমন প্রনোদনার সার, বীজ ও চারা বিতরণ করা হয়েছে।
কৃষকদের বিঘা প্রতি চাষের জন্য ৬৩০জন কৃষক ১০ কেজি করে টিএসপি ও ১০ কেজি করে এমওপি সার এবং ৫ কেজি করে আমন ধানের বীজ বিনামূল্যে প্রদান করা হয়েছে।
এর পাশাপাশি ৯০০জন কৃষককে ৫টি করে নারিকেলের চারা, ১৮০জন কৃষককে শাক-সবজির ও সার, ১৯৫জন কৃষকের মধ্যে ৫টি করে আম চারা, ২৭০জন কৃষককে ৫টি করে লেবু চারার পাশাপাশি চারা লাগানো ও পরিচর্জার জন্য ভার্মি কম্পোস্ট সারসহ প্রয়োজনীয় সার প্রদান করা হয়েছে।
বেলা দেড়টায় ঝালকাঠি সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে এই প্রনোদনার সহায়তা কৃষকদের মধ্যে বিতরণ করেন। এসময় সহকারী কমিশনার ভ‚মি মোঃ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলী আহম্মেদসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










