ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান ঝালকাঠি সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিস কার্যালয় পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার বেলা ১২টায় পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন ও উপজেলা সহকারী কমিশনার ভুমি সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক এই দপ্তরের বিভিন্ন কার্যক্রম বিষয়ে খোজ খবর নেন এবং ভুমি সংক্রান্ত বিষয়াদি সুচারুভাবে পর্যবেক্ষন করে কার্য সম্পাদনের নির্দেশনা প্রদান করেন। তিনি মিউট্রিশন, নামজারী মোকদ্দমা, ভুমি উন্নয়ন কর ইত্যাদি বিষয়ে পরামর্শ প্রদান করেছেন।










