ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি পুলিশ সুপার উজ্জল কুমার রায় ও ঝালকাঠি সেনা ক্যাম্পের মেজর আসফান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তৌহিদুল ইসলাম, উপজেলা পর্যায়ের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সরকারি বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা সুশীল সমাজের প্রতিনিধি, বিএনপি, জামায়াত, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের স্থানীয় শীর্ষ নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঝালকাঠি জেলায় বর্তমানে সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকায় সন্তোষ প্রকাশ করা হয়েছে এবং বর্তমান পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী সবাইকে সজাগ থাকার আহŸান জানানো হয়েছে। সভায় জানানো হয় গত মাসে ঝালকাঠি জেলায় সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু ও একাধিক মানুষ হতাহত হয়েছে।
জেলা প্রশাসক অবহিত করেন সড়ক দূর্ঘটনায় যারা আহত ও নিহত হয় তাদের সহায়তা করার জন্য সরকারের পক্ষ থেকে অর্থ সহায়তা রয়েছে। কোন ব্যক্তি সড়ক দূর্ঘটনায় নিহত হলে তার পরিবারের জন্য ৫লাখ টাকা এবং সড়ক দুর্ঘটনাকালীন আহত হয়ে অঙ্গহানী হলে তার জন্য ৩লাখ টাকা এবং আহত ঘটনায় চিকিৎসার জন্য ১লাখ টাকা অর্থ সহায়তা প্রদানের বিধান রয়েছে। কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষ সরকারের এই সহায়তার কথা জানেনা। এছাড়াও মাদক, বাল্য বিবাহ, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিশেষ করে ইট ভাটা ও সরকারি জায়গা দখলকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া, মোবাইল কোর্ট পরিচালনা, আনসার ভিডিপি সম্পর্কিত, বাজার নিয়ন্ত্রণ কার্যক্রম, ভ্রাম্যমান আদালত পরিচালনা, অবৈধ ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টার, ভ‚য়া চিকিৎসক, ফুটপাত দখল মুক্ত করা বিষয়ক কার্যক্রম ইত্যাদি বিষয়ে আলোচিত হয়েছে।
জেলা প্রশাসক জানান বর্তমানে বিভিন্ন ব্যক্তির কাছে মোবাইল ফোনে বিভিন্ন অজুহাত দেখিয়ে বেনামে টাকা চাওয়া হচ্ছে। এই প্রতারক চক্রের সতর্ক থাকার জন্য বলা হয়েছে। সেনাবাহিনীর মেজর জানান, গ্রামাঞ্চলে তাদের কাছে তথ্য রয়েছে কিছু কিছু ব্যক্তি ঝালকাঠি সেনা ক্যাম্পের মেজর ও ক্যাপ্টেনের নাম দিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করার জন্য মোবাইল ফোন ব্যবহার করছেন। এই ধরণের কোন ব্যক্তির সেনাবাহিনী শীর্ষক কর্মকর্তাদের নামে চাঁদা দাবী করলে ঝালকাঠি সেনা ক্যাম্পে তাদের মোবাইল নাম্বার দেয়ার জন্য অনুরোধ করছেন এবং এই ধরণের কোন লেনদেনের সাথে জড়িত না হওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জেলার ৪টি উপজেলায় বিগত এপ্রিল মাসে ৮৩টি মামলা দায়ের হয়েছে ও ৪৭জনকে গ্রেফতার করা হয়েছে। এপ্রিল মাসে ২টি চাঁদাবাজীর মামলা, ডাকাতি ২টি, ১টি ত্রাস সৃষ্টিকারী ঘটনা, ৩টি ধর্ষণ, ৬টি নারী নির্যাতন, ২টি সিধেল চুরি, ১টি গবাদী পশু চুরি, সড়ক দুর্ঘটনা ২টি, পারিবারিক সংঘাতজনিত কারণে ৪৯টি মারামারির ঘটনায় মামলা ও অন্যান্য ঘটনায় ৫টি মামলা, মাদক আইনে ১২টিসহ মোট ৮৩টি মামলা দায়ের হয়েছে। এরপূবে মার্চ মাসে দায়েরকৃত মামলার সংখ্যা ছিল ৭১ ও গ্রেফতারের সংখ্যা ছিল ৬৫জন।










