ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৭ জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। এসময় ১০ হাজার মিটার জাল,৩ টি নৌকা একটি ট্রলার জব্দ করে ৭ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ।
মৎস্য বিভাগ জানায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।অভিযান টের পেয়ে নৌকা ও জাল নদীতে ফেলে পালিয়ে যায় জেলেরা। রাত থেকে সকাল পর্যন্ত ৮টি মোবাইল টিম সুগন্ধা ও বিষখালী নদীর ঝালকাঠি সদর, কাঠালিয়া, রাজাপুর ও নলছিটি অভিযান পরিচালনা করে।
মৎস কর্মকর্তা জানান,ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সম্পদ সংরক্ষনে সুগন্ধা ও বিষখালী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ জেলেকে আটকের পরে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান কওে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ১০হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। ইলিশ সম্পদ সংরক্ষায় জেলা প্রশাসন ও মৎস বিভাগের এ অভিযান ২৫ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।










