ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির পৌরসভার কর্মচারীকে মো. জাহিদুল ইসলামকে মারধর ও হুমকির প্রতিবাদে ঝাড়ু মিছিল
করেছে কর্মচারী ইউনিয়ন। আজ মঙ্গলবার দুপুরে পৌর চত্বর থেকে পরিছন্নতাকমী ঝাড়– নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ করে। পরে সেখানে প্রতিবাদ সভা করে বিক্ষোভকারীরা।
এসময় বক্তব্য রাখেন,কর্মচারী ইউনিয়নের সাবেক সেক্রেটারি সঞ্জীব সাহা,কনজারভেন্সী সুপার ভাইজার বিজয় বক্ত,কনজারভেন্সী ইন্সপেক্টর জাহিদুল ইসলাম।
বক্তারা অভিযোগ করেন,মসজিদবাড়ি সড়কের পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান ফরাজি ঝালকাঠি পৌরসভা কনজারভেন্সী ইন্সপেক্টর জাহিদুল ইসলামের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার চালায়। এসময় তার কাছে চাঁদা দাবি করে মারধর ও হুমকি দেয়। হামলাকারী মিজানুর ফরাজিকে দ্রæত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান। ২৪ ঘন্টার ভিতরে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া না হলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ বন্ধের শিয়ারি দেন তারা। এ বিক্ষোভ মিছিলে পৌরসভার শতাধিক নারী-পুরুষ পরিছন্নতাকমী অংশ নেন। পরে পৌর কর্মচারীরা মিজানুর ফরাজির উপর হামলা করে।
ঝালকাঠির থানার ওসি মনিরুজ্জামান বলেন,এ বিষয়ে দু’টি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।










