ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজারের কোভিড-১৯ প্রতিশেধক ভ্যাক্সিন প্রথম ডোজ বুধবার থেকে দেয়া হবে। ঝালকাঠির শিল্পকলা একাডেমি ও ঝালকাঠি সরকারি মহিলা কলেজ টিকাদানের কেন্দ্র নির্ধারন করা হয়েছে। ২
হাজার এই শ্রেনীর শিক্ষার্থীদের এই কর্মসূচির আওতায় ভ্যাক্সিন প্রদান করা হবে। কলেজ কর্তৃপক্ষ তাদের টিকা রেজিস্ট্রেশন করছেন তবে তারা সব শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে পারেনি। এই কারণে শিক্ষার্থীদের প্রবেশপত্র ও জন্মনিবন্ধনের কপি সাথে নিয়ে আসতে হবে। যদি করো টিকা রেজিস্ট্রেশন না হয়ে থাকে তবে টিকা প্রদান করা হবে এবং এর ভিত্তিতেই টিকা রেজিস্ট্রেশন করা হবে।
ফাইজারের টিকা প্রদানের জন্য এসি রুমের প্রয়োজন হয় এ কারনেই সব স্থানে টিকার কেন্দ্র খোলা যায় না মর্মে জানিয়েছেন, ঝালকাঠির সিভিল সার্জন ডা: রতন কুমার ঢালী।










