নিজস্ব সংবাদদাতা::
ঝালকাঠিতে ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থিদের মূল্যবান ফাইজার এর কোভিড-১৯ প্রতিশেধক ভ্যাকসিন দেয়ার প্রস্তুতি শুরু করেছেন স্বাস্থ্য বিভাগ। জেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা বিভাগের সহযোগিতায় ভ্যাকসিন নিয়ে স্বাস্থ্য বিভাগ রেজিষ্ট্রেশন সম্পন্ন করার প্রতিক্ষায় রয়েছেন। জেলায় এই বয়সি ৩১ হাজার শিক্ষার্থি রয়েছেন। জন্ম নিবন্ধনের সংখ্যার ভিত্তিতে ৩১ হাজার শিক্ষার্থির লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে শীতাতাপ নিয়ন্ত্রিত হওয়ায় এইস্থানটি নির্বাচন করা হয়েছে। ১১ টি জেলায় এই কর্মসূচির আওতায় ফাইজার এর ভ্যাকসিন টিকা দেয়া হবে। সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী জানান, এই কর্মসূচির জন্য ফাইজার এর ভ্যাকসিন মজুত রয়েছে এবং অন্য বয়সিদের জন্য চলমান ভ্যাকসিন টিকাও মজুত আছে। তিনি আরো জানান, জেলা শিক্ষা অফিস শিক্ষার্থিদের রেজিষ্ট্রেশনের মোটিভেশনের কাজ করছে এবং তারা রেজিষ্ট্রেশন এর কাজটি সম্পন্ন করে স্বাস্থ্য বিভাগকে অবহিত করার সাথে সাথে টিকা দান কর্মসূচি শুরু করা হবে।










