ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৩২৬ কোটি ২৬ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে ২৭টি প্রকল্পের কাজ বাস্তবায়নের শেষ পর্যায়ে।
নির্বাচিত সরকার না আসা পর্যন্ত নতুন করে প্রকল্প আসছে না। জেলা এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম সরকার জানান, বিগত সরকারের আমলে গ্রহীত প্রকল্পগুলি বাস্তবায়নের শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে নতুন কোন প্রকল্প আসছে না। চলতি ২৫-২৬ অর্থ বছরের বাজেটের পরে কিছু প্রকল্প নতুন করে অন্তর্ভূক্ত হবে।
ঝালকাঠি জেলায় ৫৯ কোটি ৩০লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে অগ্রাধিকার ভিত্তিক গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন শীর্ষক ৪২টি স্কিমের ৭০ভাগ কাজ শেষ হয়েছে। টেকশই ক্ষুদ্রকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২৮টি স্কিমে ১৮ কোটি ৩০লাখ ১২ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়ন শেষ পর্যায়ে।
সমন্বিত পানি ব্যবস্থাপনা ইউনিট ২১টি স্কিমে ১২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ শেষ হয়েছে। পল্লি সড়ক ও কালবার্ট মেরামত কর্মসূচি ২৪টি স্কিমে ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ ৮০% শেষ হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা ভবন নির্মাণ প্রকল্প ৩টি স্কিমে ৮ কোটি ৭৮লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে এর কাজ সম্পন্ন হয়েছে। এলবিসি প্রকল্প ২টি স্কিমে ১৫ কোটি ১৭লাখ ১৩ হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজ শেষ হয়েছে। ইউনিয়ন ভ‚মি অফিস নির্মাণ প্রকল্প ৮টি স্কিমে ৪ কোটি ৬৫লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজের ৯২ ভাগ শেষ হয়েছে।
গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর শীর্ষক ১১৬টি স্কিমে ১৯৮ কোটি ২৮ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজ চ‚ড়ান্ত হয়েছে। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ ও মুক্তিযুদ্ধ যাদুঘর নির্মাণ প্রকল্প ৩টি স্কিমে ৬৯ লাখ ১২ হাজার টাকা ব্যয়ে শতভাগ শেষ হয়েছে। মুক্তিযুদ্ধা স্মৃতি ম্যামোরিয়াল একটি প্রকল্পে ৮লাখ টাকা ব্যয়ে নির্মাাণ কাজ শেষ হয়েছে।
জেনারেল সোস্যাল ইনফ্রাকচার ডেভেলপমেন্ট প্রকল্পের ৯২টি স্কিমে ৪লাখ টাকা ব্যয়ে ৭৫% কাজ শেষ হয়েছে। পল্লি সড়ক গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পে ২টি স্কিমে ১৩০ কোটি ৭২ লাখ ৬৩ হাজার টাকা ব্যায়ে নির্মাণ প্রকল্পের ৬০% কাজ শেষ হয়েছে। আইপিসিপি ১৪টি স্কিমের ১ কোটি ৮৬লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজের ৯৫% শেষ হয়েছে। বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্থ পল্লি সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের ১২টি স্কিমে ৫১কোটি ৯লা ৫৪ হজার টাকা ব্যায়ে চ‚ড়ান্ত কাজ শেষ হয়েছে। দেশের দক্ষিনাঞ্চলের আয়রন ব্রীজ পুনর্বাসন প্রকল্পের ১৮৮টি স্কিমের আওতায় ৪৯১কোটি ১৯ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে এর ৯৬% কাজ শেষ হয়েছে।
ভিআরআরপি প্রকল্পের ১১টি স্কিমে ২৩ কোটি ৪৯লাখ ২৪ হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজের ৬৮% শেষ হয়েছে। সিআরএমআইবিপি ৩টি প্রকল্পে ৭ কোটি ৩০লাখ ৮৯ হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজের ৯৯% শেষ হয়েছে। সিবিইউ প্রকল্পের ৮টি স্কিমে ২৭ কোটি ৪লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ের নির্মাণ কাজের ৯৭% শেষ হয়েছে। সিআরআরআইপি প্রকল্পের ১০০টি স্কিমের ১০ কোটি ৫৭লাখ ৮ হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজ চ‚ড়ান্ত হয়েছে।
বিসিসিটিএফ প্রকল্পের ১টি স্কিমে ৯৪লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়ন কাজ শেষ হয়েছে। ইউটি এমআইডিপি প্রকল্পের ১৪টি স্কিমে ২২ কোটি ৭৫ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজের ৯০% শেষ হয়েছে। সুপআরবি প্রকল্পের ২১টি স্কিমে ২৩ কোটি ১৬ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজের ৬০% শেষ হয়েছে। ডিআরমএমইপি প্রকল্পের ২টি স্কিমে ২৯ কোটি ৫৬ লাখ ৯ হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজ চ‚ড়ান্ত হয়েছে। বিডিআইআরডাবিøউ এসপি প্রকল্পে ১৬টি স্কিমে ১১ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে প্রকল্প কাজের ৩৭% শেষ হয়েছে। সিএএফডিআরআইআরপি প্রকল্পের ৪০টি স্কিমে ৮৫ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজের ৩৩% শেষ হয়েছে। ঝালকাঠির জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এই তথ্য উপস্থাপন করা হয়েছে।










