ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে ঝালকাঠি পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ কাওছার হোসেন ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন এর আয়োজন করেছে। এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের ঝালকাঠির সহকারী পরিচালক সাফিয়া সুলতানা স্বাগত বক্তব্য রাখেন। সভায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন বিষয়ে উপস্থিত অংশগ্রহণকারীদের ধারণা প্রদান করা হয়েছে। এই আইনের আওতায় বিভিন্ন অপরাধের ক্ষেত্রে কারাদÐ ও জরিমানার বিধান রয়েছে।










