ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বিশ্ব জনসংখ্যা দিবস আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এই আলোচনা সভায় ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, নলছিটি উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার ও কনসাল্টেন্ট শৈলেন্দ্রনাথ সাহা। সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা বিভাগের ঝালকাঠির উপ-পরিচালক তাপস কুমার শীল। অন্যদের মধ্যে দেশবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক মামুন সিকদার, পরিবার কল্যান পরিদর্শিকা সুমি আক্তার, উপ-সহকারী মেডিকেল অফিসার মকবুল হোসেন, পরিবার কল্যান সহকারী মিলিকা ইসলাম।
পরে বিভিন্ন ক্যাটাগরীতে ভালো অবদানের জন্য কাজের স্বীকৃতি স্বরুপ ১৩জনকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেছেন দীর্ঘ সময় যাবৎ পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে ঔষধ ও অন্যান্য
উপকরণ না থাকা সত্বেও কর্মীরা মটিবেশন করে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। নানা ধরণের অসঙ্গতি, সুস্থ্য সবল জনসংখ্যা দেশের জন্য কাম্য। আমাদের দেশের সাইজ অনুযায়ী জনসংখ্যার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। এমনভাবে আমাদের পরিকল্পনা নিতে হবে যাতে জনসংখ্যা একেবারে কমে না যায় আবার অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি না পায়।










