ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় বিগত (এপ্রিল) মাসে জেলার ৪টি উপজেলায় ৩৮টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এর আওতায় ৬১টি মামলা দায়ের হয়েছে এবং ৬১জনকে দন্ডিত করে ৫ লাখ ৩৪ হাজার ৭০০ টাকা জরিমানা করে আদায় হয়েছে।
বিভিন্ন মেয়াদে ৯জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। এরপূর্বে মার্চ মাসে ৩৪টি মোবাইল কোর্টের আওতায় ৪৩টি মামলা দায়ের হয়েছিল এবং ৪৪জনকে দন্ডিত করে ৬ লাখ ২০ হাজার ১০০ টাকা জরিমানা করে আদায় হয়েছিল এই সময় ১১জনকে খন্ডকালীন কারাদন্ড প্রদান করা হয়েছে। ঝালকাঠি জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এই তথ্য উপস্থাপন করা হয়েছে।










