ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বিক্ষোভ ও মানববন্ধন পালন করেছে মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকরা (মসজিদের ইমাম) শহরে বিক্ষোভ মিছিল করে।
শনিবার সকাল সাড়ে ১০টায় প্রকল্পে কর্মরত শিক্ষকরা বিক্ষোভ মিছিল শেষে শেষে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে মোঃ আব্দুল্লাহ আল হাদী, মোঃ শাহাবুদ্দিন, মোঃ আসাদুর রহমান মান্না, মোঃ ফয়সাল হোসেন, মোঃ কামরুল ইসলাম ও মোঃ আব্দুল ছালেক প্রমুখ বক্তব্য রাখেন।
বকেয়া বেতনভাতাসহ “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা” কার্যক্রম ৮ম পর্যায় শীর্ষক প্রকল্প অনুমোদন ও দক্ষ ও অভিজ্ঞ জনবলকে রাজস্ব খাতভ‚ক্ত করণ দাবীতে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।










