ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে নিত্য প্রয়োজনীয় পন্যের সরবরাহ ব্যাবস্থা স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ০২ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক মোহাম্মদ সেলিম, সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও সাফিয়া সুলতানা, ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.শাহ শোয়াইব মিয়া বক্তব্য রাখেন।
এতে জেলার বিভিন্ন পর্যায়ের শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। অধিক মুনাফার লাভের আশায় পন্যের অবৈধ মজুত করা থেকে বিরত থাকার জন্য ব্যাবসায়ীদের প্রতি আহবান জানন অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। তিনি আরো বলেন অতীতের মত দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে আরো কঠোরভাবে এ দপ্তর কাজ করবে। কেউ চালের বাজারে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করলে কঠোরভাবে ভাবে ব্যবস্থা নেয়া হবে বলেন তিনি জানান।










