কাঠালিয়া প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মোবারক র্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ সামনে থেকে কাঠালিয়ায় বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ’র শাখা, কায়াদাবাদ মাদ্রাসা ও দারুল তাকওয়া কমপ্লেক্স এর উদ্যোগে পৃথক পৃথক বর্ণাঢ্য র্যালি ও আনন্দ র্যালি বের হয়।
র্যালি গুলো উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক সহ নানা শ্রেণি পেশার মুসল্লিরা অংশ নেন। এ সময় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের আহবান জানানো হয়।
র্যালীতে অংশগ্রহণকারীদের কণ্ঠে হামদ-নাত, দরুদ শরিফ ও নবীপ্রেমের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশপাশের এলাকা। অনেকের হাতে ছিল বাংলাদেশের জাতীয় ও ধর্মীয় পতাকা, ব্যানার এবং ফেস্টুন।










