ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার এর সাথে মতবিনিময় সভা করেছে ব্যবসায়ীরা।
মঙ্গলবার বেলা ১১ শহরের একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চেম্বার অব কমার্সের সভাপতি ফেরদৌস আহম্মেদ টিটুর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, ব্যবসায়ী নেতা আনিসুর রহমান তাপু, টিপু সুলতান।
প্রধান অতিথির বক্তব্যে, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন,‘ বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করা হবে। এর মাধ্যমে এ দেশের প্রভৃদ্ধি সামনের দিকে এগিয়ে নেয়া যাবে। বিএনপির ব্যবসায়ীদের কথা শুনতে চায়, তাদের পাশে থাকতে চায়। প্রয়োজন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করতে পারলে এদেশের উন্নয়ন করা সম্ভব। চাঁদাবাজের স্থান ঝালকাঠিতে হবে না। এদের প্রতিহত করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় জেলার সর্বস্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।










