ঝালকাঠি প্রতিনিধি:
মাদকমুক্ত সমাজ গড়তে ঝালকাঠিতে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেইন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে এর উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ক্রিড়া কর্মকর্ত নরেশ চন্দ্র গাইন, তারুলী বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম রাসেল, জেলা যুবদলের আহবায়ক রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব এ্যাডভোকেট আনিসুর রহমান খান, যুগ্ম-আহবায়ক এনামুল হক সাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদুর রহমান, সিনিয়র যুগ্ম-আহবায়ক হেদায়েতুল ইসলাম সোহেল।
বক্তারা বলেন, ‘ এদেশের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনেক অবদান রয়েছে। বর্তমানে যুব সমাজ মাদকাশক্ত হয়ে পরেছে। মাদকমুক্ত দেশ গড়তে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে।
তারুলী বয়েজ ক্লাবের আয়োজনে এ টুর্নামেন্টে ১২ টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় অরবিট ক্রিকেট একাডেমী বরিশাল ও ইন্সপ্যায়ার ক্রিকেট ক্লাব অংশ নেয়। খেলা দেখতে বিপুল সংখ্যাক দর্শক উপস্থিত ছিলেন।










