ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সম্পর্কে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ঝালকাঠিতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে এবং সড়ক গুরে প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বরিশাল বিভাগীয় বিএনপির সহ-সভাপতি কেন্দ্রীয় নেতা মাহাবুবুল হক নান্নু মিছিলে নেতৃত্ব দেন এবং প্রধান বক্তা হিসেবে সমাবেশে বক্তব্য দেন।
অন্যদের মধ্যে যুবদল আহŸায়ক রবিউল ইসলাম তুহিন ও বিএনপি নেতা এ্যাড. আনিছুর রহমান খানসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা বক্তব্য রাখেন। জামায়াতে ইসলামীর একাংশ এবং এনসিপি দলের পক্ষ থেকে এই কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে বলে বক্তারা দাবী করেন।










