ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা স্বাস্থ্য প:প কর্মকর্তা ডাঃ রিফাত আহাম্মেদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে ঝালকাঠির সদর হাসপাতালের মেডিসিন বিভাগের কনসাল্টেন্ট ডাঃ আবুয়াল হাসান প্রধান অতিথি ছিলেন।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোস্তাফিজুর রহমান পুষ্টি সপ্তাহের উপর মাল্টিমিডিয়ায় তথ্য উপস্থাপন করেন। এই সপ্তাহ উপলক্ষ্যে কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা, গর্ভবর্তী মা ও পুষ্টি বিষয়ক আলোচনা সভা, কয়েকটি এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে পুষ্টি সমৃদ্ধ খাদ্য বিতরণ করা হয়েছে।
অন্যদের মধ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম, কৃষি বিভাগের কর্মকর্তা কৃষিবিদ শ্যামল চন্দ্র শীল, ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।










