ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে “গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১৮ মে বিকালে ঝালকাঠি সার্কিট হাউস কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেসকাউন্সিল এর আয়োজন করেন।
জেলা প্রশাসক মো: আশরাফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা তথ্য অফিসার লেলিন বালা প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সঠিক, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনই সাংবাদিকদের মূল দায়িত্ব। অপ-সাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে, যা প্রতিরোধ করা জরুরি।
কর্মশালায় ঝালকাঠি জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ নেন।










