ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে পৌর খেয়াঘাটের ইজারার দখল নিয়ে গত কয়েকদিন ধরে মাঝিমাল্লা সমিতির এবং ইজারাদার পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। যাত্রী দুর্ভোগ চরমে, পৌর প্রশাসন ও সেনাবাহীনী পরিস্থিতি শান্ত করেন।
জানা যায়, প্রতিবছর শতকরা দশভাগ মূল্য বৃদ্ধিতে মাঝিমাল্লা সমিতি ইজারা নিয়ে ঘাট পরিচালনা করে। এবছর উন্মুক্ত ইজারা আহ্বান করায় মোঃ শহীদ খলিফা ৯ লাখ ৫৫ হাজার টাকায় খেয়াঘাটের ইজারায় পান। এ নিয়ে চলমান বিরোধে রোববার সংঘর্ষের পরিস্থিতির সৃষ্টি করে।
এদিন সকালে পৌর খেয়াঘাটে ইজারায় মোঃ শহীদ খলিফা ইজারা তুলতে গেলে বাধা দেন মাঝিমাল্লারা। তারা পরিবার পরিজন নিয়ে ঘাট দখলে নেয়। এসময় ট্রলার চলাচল বন্ধ হয়ে যায়। পরে পৌর প্রশাসন ও সেনাবাহীনী খেয়াঘাটে গিয়ে পরিস্থিতি শান্ত করে। নিয়ম অনুযায়ী প্রতিবছর পেয়লা বৈশাখ থেকে নতুন ইজারা কার্যকর করা হয়।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী অলোক সমদ্দার জানায়, বিধি মোতাবেক কার্যালয়ে ঘাট ইজারা দরপত্র বাক্স উন্মুক্ত করা হয়। সেখানে দরপত্রসমূহ প্রকাশ করা হয়। সর্বোচ্চ ডাকে মোঃ শহীদ খলিফা ইজারা পায়। নিয়ম অনুযায়ী ঘাটের ইজারা মোঃ শহীদ খলিফা তুলবেন।










