ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় ২৮ কোটি ২লক্ষ ৯১ হাজার টাকা বরাদ্ধে নিজস্ব জায়গা ও ঘর না থাকা ভূমিহীন পরিবারের জন্য খাস জমি উদ্ধার করে ১৩৬৯টি গৃহ নির্মাণ কাজ বাস্তবায়ন হয়েছে এবং চলমান রয়েছে। জেলায় প্রথম পর্যায়ে থেকে তৃতীয় পর্যায়ে এই গৃহ নির্মাণ প্রকল্পের বরাদ্ধ দিয়েছে প্রধানমন্ত্রী আবাসন প্রকল্প কর্মসূচির আওতায়। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ১৭ কোটি ৭ লক্ষ ৩৪ হাজার টাকা ব্যায়ে ৯৪৬টি গৃহ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং ১০ কোটি ৯৫ লক্ষ ৫৭ হাজার টাকা ব্যায়ে জেলার ৪টি উপজেলায় ৪২৩টি গৃহ নির্মাণের কাজ চলমান রয়েছে। উপজেলা পর্যয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই প্রকল্প বাস্তবায়ন করছে এবং জেলা প্রশাসন এর তদারকি ও মনিটরিং করছে।
ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে প্রথম পর্যায়ে সদর উপজেলায় ৬৩টি, নলছিটি উপজেলায় ১৩৫টি, রাজাপুর উপজেলায় ৩৭০টি, কাঠালিয়া উপজেলায় ৪৭৮টি গৃহ নির্মাণ সমাপ্ত হয়েছে। বর্তমানে তৃতীয় পর্যায়ে ঝালকাঠি সদর উপজেলায় ১১৮টি, নলছিটি উপজেলায় ১৪৫টি রাজাপুর উপজেলায় ৬১টি ও কাঠালিয়া উপজেলায় ৯৯টিসহ ৪২৩টি গৃহ নির্মাণের কাজ চলছে। সরকার দাপে দাপে গৃহনির্মাণের ব্যায় বর্ধিত করে চলমান গৃহ নির্মান প্রকল্পে বর্তমানে ২ লক্ষ ৫৯ হাজার টাকা করে বরাদ্ধ দিয়েছে। প্রথম পর্যায়ে ৪৭৪টি গৃহ নির্মাণের জন্য ঘর প্রতি ১ লক্ষ ৭১ হাাজার টাকা এবং দ্বিতীয় পর্যায়ে ৪৭২টি গৃহ নির্মাণে ১লক্ষ ৯০ হাজার টাকা করে বরাদ্ধ করেছিল। এ নিয়ে ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ১৮১টি, নলছিটি উপজেলায় ২৮০টি রাজাপুর উপজেলায় ৩৩১টি এবং কাঠালিয় উপজেলা ৫২৬টি গৃহ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
ঝালকাঠি জেলা সরকার প্রথম পর্যায়ে ৪৭৪টি গৃহ নির্মাণ খাতে ১লক্ষ ৭১ হাজার টাকা করে ৮কোটি ১০ লক্ষ ৫৪ হাজার টাকা এবং দ্বিতীয় পর্যায়ে ৪৪২টি গৃহ নির্মানে ১ লক্ষ ৯০ হাজার টাকা করে ৮ কোটি ৯৬ লক্ষ ৮০ হাজার টাকা ব্যায় করেছে এবং তৃতীয় পর্যায়ে ৪২৩টি গৃহ নির্মাণের জন্য ২ লক্ষ ৫৯ হাজার টাকা করে ১০ কোটি ৯৫ লক্ষ ৫৭ হাজার টাকা ব্যায়ে গৃহ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।










