ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঝালকাঠি সদর উপজেলায় বিআরডিপির কার্যালয়ে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন সমবায় ব্যাংক লিমিটেডের প্রাথমিক সমবায় সমিতির ২১ সংগঠনের প্রতিনিধি ২১ ভোটার হিসেবে নির্বাচনে ভোট প্রয়োগ করেছে। ৪টি পদে ৮জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছেন। সভাপতি ১টি পদে ৩জন, সহ-সভাপতি ১টি পদে ২জন এবং সদস্য ২টি পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দি ছিল।
নির্বাচন চলাকালীন সময়ে বরিশাল বিভাগীয় সবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোঃ আতিকুর রহমান পর্যবেক্ষনের জন্য ঝালকাঠি আসেন এবং নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়াও সদর উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়ুম সর্বদা নির্বাচন মনিটরিং করেন। সমবায় কার্যালয়ের পরিদর্শক মোঃ ওয়াদুদ খান সভাপতি ও নির্বাচন কমিটির সভাপতি, সহকারী পরিদর্শক বিকাশ চন্দ্র রায় ও সহকারী পরিদর্শক জাকির হোসেন নির্বাচন পরিচালনা করেন।










