ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় ২০ জনের নমুনা পরীক্ষা থেকে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ঝালকাঠি সদর হাসপালের প্যাথলজির ইন-চার্জ জিবন কৃষ্ণ বড়াল রয়েছেন।
এছাড়া নলছিটির আব্দল জব্বার ব্যাতিত অন্য তাসফি, আব্দুল মালেক ও তানহা ঝালকাঠি শহরের বাসিন্দা। ঝালকাঠি জেলায় করোনা সংক্রমণ দেখা দেয়ার পর থেকে কয়েক দফা ঢেউ কাটিয়ে এ পর্যন্ত ৫ হাজার ৬৫৬ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে ৪০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। ৫ হাজার ৬১৬ জন সুস্থ হয়েছেন এবং এ পর্যন্ত ৭৫ জনের মৃত্যু হয়েছে।












