ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলায় উন্মুক্ত লটারীর মাধ্যমে উপজেলার ১০টি ইউনিয়নে ২০জন খাদ্য ডিলার নিয়োগ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে উপস্থিত আবেদনকারী ডিলারদের সামনে উন্মুক্ত লটারীরর মাধ্যমে ডিলার নিয়োগ প্রক্রিয়া চ‚ড়ান্ত করা হয়েছে।
এই ১০টি ইউনিয়নে ২০জন ডিলারের বিপরীতে ৬৫জন আবেদনপত্র জমা দিয়েছে এবং ৬৩জনের আবেদনপত্র বৈধ হয়েছে। যেসব ক্যাটাগরি ডিলারদের জন্য (ঘর, গোডাউন, অন্যান্য কাগজপত্র) বাধ্যতামূলক করা হয়েছে সেইসকল বিষয়গুলি সরজমিন পরিদর্শন করে আবেদন গ্রহীত হয়েছে এবং এদের মধ্যে লটারী করে ডিলার নিয়োগ চ‚ড়ান্ত করা হয়েছে। এই অনুষ্ঠানে খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা কৃষি অফিসার, উপজেলা সমাজসেবা অফিসারসহ ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি উপস্থিত ছিলেন।










